স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিফাত। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।