November 13, 2026, 2:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ : রাষ্ট্রপতি সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজ করা হচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্য দিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি সেতু উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান সালেহ আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, পাইচিমং মারমা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৯শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page