November 17, 2026, 2:59 pm
শিরোনামঃ
মাগুরার নহাটা বাজারের জমি নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-ঘরমালিকদের সংবাদ সম্মেলন যশোরের শার্শায় আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতা আটক যশোর পুলিশের অভিযানে আরও ৪ জন আওয়ামী লীগ কর্মী আটক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড : অ্যাটর্নি জেনারেল গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করলেন পুতিন ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
এইমাত্রপাওয়াঃ

পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ তারা গত ১৭ বছরে সকল গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে’

বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান যখন ঠিক হচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে সরকার আলোচনা করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page