November 27, 2026, 9:06 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে নিহত ও গত ১৭ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাসিক ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ২৭ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পাবেন। তাছাড়া সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়েছে। আর যারা মুক্তিযোদ্ধা সেজে ভাতা খাচ্ছে তাদের বাদ দেওয়া হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে। এর জবাবে আইন মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টির পাঁয়তার করছেন, তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page