November 29, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পরিষদের জয় যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থী নিহত

ইয়ানূর রহমান : যশোরে মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই মঈন হোসেন জানান, রোববার ভোর ৬টার দিকে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাঁকে ভর্তি করেন। তবে ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, মাথায় আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে যশোর জেনারেল হাসপাতালের মর্গে ভিড় করেন সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page