March 26, 2026, 3:41 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মুহাম্মদ (সঃ) সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

মহান আল্ল­াহ তা’আলা বলেন- “নিশ্চয়ই আপনি (মুহাম্মদ সঃ) সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ঃ নুন ঃ আয়াত ঃ ৪)
“তাদের বৈশিষ্ট্য হল, তারা রাগকে দমন করে থাকে এবং লোকজনের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করে থাকে।” (সূরাঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১৩৪)

১. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী । (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত,। তাঁরা দু’জনে এ ব্যাপারে রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর পক্ষে সাক্ষ্য দেন যে, তিনি বলেছিলেন, যে ব্যক্তি বলে- লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াল্লাহু আকবার- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মহান আল্ল­াহ তার সর্বশ্রেষ্ঠ প্রভু, তার ও তার কথাগুলোকে সত্যতার স্বীকৃতি দেন। তখন মহান আল্লাহ্ বলেন- আমি ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমিই সর্বশ্রেষ্ঠ। আর যখন সে বলেঃ লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক- তাঁর কোন শরীক নেই। এসময় মহান আল্লাহ বলেন, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি একক, আমার কোন শরীক নেই। আবার যখন সে বলে- “লা ইলাহা ইল্লাল্লা­াহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু”- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই জন্য। মহান আল্ল­াহ বলেন, আমি ছাড়া আর কোন মাবুদ নেই। প্রশংসা সমস্ত আমারই জন্য এবং রাজত্ব আমারই। আর যখন সে বলে- ‘লা ইলাহা ইল্লাল্লা­াহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্ল­া বিল্ল­াহ’- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মহান আল্ল­াহর পক্ষ থেকে সাহায্য ছাড়া গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা সম্ভব নয়। মহান আল্ল­াহ বলেন- আমি ছাড়া আর কোন মাবুদ নেই এবং গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা আমার পক্ষ থেকে ছাড়া সম্ভব নয়। আর তিনি বললেন যে ব্যক্তি নিজের রোগের মধ্যে এ কথাগুলো বলে তারপর মারা যায়, আগুন তাকে খাবে না।  (তিরমিযী শরীফ)।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page