June 7, 2026, 5:19 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মিয়ানমার সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। বুধবার রাতে ৩ সদস্যের প্রতিনিধি দলটি সেনাপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ করেন। এ দলে নেতৃত্ব দিচ্ছেন- ব্যুরো অফ স্পেশাল অপারেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফোঁ মিয়াত।

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিনিধি দলটি। সাক্ষাতকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও প্রতিনিধি দলটি নিজ দেশের পরিস্থিতির ওপর আলোকপাত করেন। বিশেষ করে বন্ধুপ্রতিম দেশ হিসেবে পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে নিজ দেশের শান্তি-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলেও জানায়। এ সময় সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়ন, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, সম্মিলিত দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকল্পে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা একটি আঞ্চলিক সমস্যা। দীর্ঘদিন এই জনগোষ্ঠিকে স্থান দেওয়ার ফলে সৃষ্ট নিরাপত্তা-ঝুঁকিসমূহ দুরীকরণের লক্ষ্যে তিনি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করেন।’

মিয়ানমারের প্রতিনিধি নিজ দেশের প্রগতি ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান এবং বাংলাদেশের সঙ্গে মিত্রতা ও অধিকতর যোগাযোগের মাধ্যমে দ্বিপাক্ষিক বিষয়াদির সমাধানে আগ্রহ প্রকাশ করেন।

পরে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে চিফ অব জেনারেল স্টাফ বাংলাদেশ ও মিয়ানমার সেনাবাহিনীর প্রশিক্ষণ বিনিময় ও মান উন্নয়নে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলায় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সীমান্ত এলাকায় সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং সন্ত্রাসীরা কোনো দেশের পক্ষেই কাজ করে না বলে মন্তব্য করেন। এছাড়াও চিফ অব জেনারেল স্টাফ দুই দেশের সামরিক প্রশিক্ষণ বিনিময়ের তুলনামূলক চিত্র তুলে ধরেন এবং সীমান্ত এলাকায় শান্তিরক্ষার জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে উভয় সেনাবাহিনীর সম্পর্ক আরো সূদৃঢ় হবে এবং সামরিক বিষয়াদি আরো সহজতর হবে বলে আশা করা যায়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page