February 2, 2026, 10:46 am
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

বিয়ের অনুষ্ঠানে বর এলেন কফিন বন্দি হয়ে!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিয়ের অনুষ্ঠান। কনে থেকে শুরু করে তার পরিবার ও বন্ধুরা মুখিয়ে আছেন বরের অপেক্ষায়। অবশেষে বর এলেন। তবে কফিন বন্দি হয়ে। বরের বন্ধুরা ওই কফিন নিয়ে বিয়ের অনুষ্ঠানে ঢুকতেই সবাই হতবাক।

উদ্বেগ-আশঙ্কা দেখা গেলো কনেপক্ষের বাড়ির সদস্যদের মুখেও। কিন্তু সবাইকে চমকে দিয়ে কফিনের ডালা খুলে বেরিয়ে এলেন বর। বরের বন্ধুদের মধ্যে উঠলো হাসির রোল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিয়ের অনুষ্ঠানের এই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও টিকটকে পোস্ট করেছেন এক ব্যবহারকারী। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, এটি কি কোনো শেষকৃত্য অনুষ্ঠান? না। এভাবেই আমার বন্ধু বিয়ের মঞ্চে উঠেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে এই সেটি শেয়ার করেছেন। এখন পর্যন্ত লাখ লাখ মানুষ এই এটি দেখেছেন। বিয়ের দিন বরের এই রসিকতাকে অনেকে যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমনি অনেকেই এই ঘটনাকে কনেবাড়ির পক্ষে অসম্মানজনক বলেও উল্লেখ করেছেন।

অনেকের মতে এমন কর্মকাণ্ড একেবারেই ‘অসম্মানজনক’। একজন লিখেছেন, ‘আমি সেখানে থাকলে বিয়েই ভেঙে দিতাম।

বিয়ের উৎসবে এমনই উদ্ভট এক কাণ্ড গত মে মাসেই ঘটেছিল। ওই বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওতে দেখা যায়, বর ও কনে হাত ধরাধরি করে আগুনের ওপর দিয়ে হাঁটছেন। বর-কনের নাম জেব জোসেপ ও আমবির মিশেল। তারা দুজনই টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেন। ভিডিওটি এক কোটি ৫০ লাখবারের বেশি দেখা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page