May 10, 2026, 11:13 am
শিরোনামঃ
ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক  নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশে আছে সরকার : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় র‌্যালি ও আলোচনা সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার সদর উপজেলায় আজ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠাকরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। প্রতিবন্ধী কমিউিনিটি সেন্টার (সিপিপি) এর আইএলপিডব্লিউডিভিডি প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএস এম ফিদা হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, উপজেলা প্রতিবন্ধী কমিউিনিটি সেন্টার এর প্রকল্প ব্যাবস্থাপক চিন্ময়ী তালুকদার, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার আব্দুল্লাহ আল ওয়াসি।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকারের একটি আইন রয়েছে। এ আইনটি যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সকল স্তরের অধিকার নিশ্চিত করতে হবে। সঠিক পরিকল্পনা, পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের প্রতি সকলের আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিবাবক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page