October 8, 2026, 7:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে : রাষ্ট্রপতি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে নবজাগরণের সৃষ্টি হয়েছে।

আগামীকাল ২৩ নভেম্বর ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে  তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদসহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রপতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। দেশের ক্রীড়া উন্নয়নসহ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। তৃণমূল থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ গড়ে উঠার পাশাপাশি দেশের ক্রীড়াজগতের সার্বিক মানোন্নয়নে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা করেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গণ আরো এগিয়ে যাবে। আগামী দিনেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে – এটাই সকলের প্রত্যাশা।
তিনি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page