September 19, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিল জাপান ও দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষেপণাস্ত্র পরীক্ষার অজুহাতে উত্তর কোরিয়ার ওপরে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞায় শামিল হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত উত্তর কোরিয়ার অন্তত সাত কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ উত্তর কোারিয়ার জন ইল হো, ইউ জিন ও কিম সু গিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকা এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকা বলে আসছে, পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এশিয়া ও পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন নিষেধাজ্ঞার পর উত্তর কোরিয়ার আটটি সংস্থা ও সাত ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। তাদের সবাই আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন। এদিকে, উত্তর কোরিয়ার সরকার পরিচালিত লাজারাস গ্রুপসহ একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এই গ্রুপটি সাইবার হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি উত্তর কোরিয়ার একটি কোম্পানির সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে জাপান।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ডসংখ্যক ৬০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এছাড়া, বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে। গত ১৮ নভেম্বর সবশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page