August 7, 2026, 11:21 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইলিশের ৫ অভয়াশ্রমে জাল ফেললেই দু’বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইলিশ উৎপাদন বাড়াতে ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে আজ (১ মার্চ) থেকে দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে বেকার হয়ে যাওয়া জেলেদের প্রণোদনা দেয়াসহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ।

মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের প্রজনন মওসুম। এই সময়ে জেলেদের জালে সবচেয়ে বেশি জাটকা ধরা পড়ে। উৎপাদন বাড়াতে প্রতিবছর ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

চাঁদপুরে জাটকার চারটি বিচরণ কেন্দ্র সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ। জেলেরা বলছে, এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি বন্ধ রাখা এবং সরকারি সহায়তা না বাড়ালে কর্মসূচি সফল করা সহজ নয়।

ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১শ’ কিলোমিটার এবং ইলিশা থেকে মনপুরার চরপিয়াল পর্যন্ত মেঘনার ৯০ কিলোমিটার নিষেধাজ্ঞার আওতায়। নিষেধাজ্ঞা চলার সময়ে বেকার জেলেদের দেওয়া হবে সহায়তা।

জেলেরা জানান, চাল আসে ১ মণ দেয় ১৫ কেজি। তিনটি সমিতি চালাতে হয়, এখন এই দুই মাস কিভাবে চলবো এটা নিয়ে খুব উদ্বিগ্ন আছি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, “এই দুই মাস এনজিওর কিস্তিটা বন্ধ রাখা যায় এবং কিস্তি বন্ধ রাখতে পারলে জেলেরা এর সুফলটা পাবেন।”

বরিশালের কালাবদর, গজারিয়া, মেঘনা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার ৮২ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। নিষেধাজ্ঞা চলাকালিন প্রনোদনার চালের সঙ্গে মাসিক ভাতার দাবি জেলেদের।

জেলেরা বলেন, “দুই মাস অবরোধের মধ্যে ১০ হাজার টাকা দিলে আমরা পরিবার নিয়ে মোটামুটিভাবে চলে যেতে পারি।”

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চাঁদপুর থেকে আলেকজান্ডার পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম। এ অঞ্চলে ৫০ হাজারের বেশি জেলে রয়েছে। সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি তাদের।

নিষেধাজ্ঞা চলার সময় কেউ নদীতে জাল ফেললে এক থেকে দু’বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page