September 24, 2026, 11:59 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

এক কলেই জানা যাবে পাসপোর্ট-ভিসার যাবতীয় তথ্য ; কল সেন্টার চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়া সেবাপ্রার্থীদের জন্য বিশেষ কল সেন্টার চালু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। শুক্রবার (৩১ মার্চ) এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা পাবেন সেবাপ্রার্থীরা।

পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ থেকে সেবাপ্রার্থীরা কল সেন্টারে ফোন করে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সব তথ্য পাবেন। বাংলাদেশের নাগরিকরা দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন। এছাড়াও বিদেশি নাগরিকরা একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ কল সেন্টারে সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘণ্টাব্যাপী পাসপোর্ট সম্পর্কিত তথ্য সেবা পাওয়া যাবে। বিআরটিসি থেকে বরাদ্দকৃত নম্বরের মাধ্যমে ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে, প্রতি শিফটে ১৬ জন করে কল সেন্টারে এজেন্ট প্রতিনিধি কাজ করবেন। প্রতিদিন তিন শিফটে ৪৮ জন প্রতিনিধি ২৪ ঘণ্টা সেবা প্রদান করবেন। বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে সবাইকে প্রশিক্ষণ দিয়ে কাজের জন্য প্রস্তুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা পাসপোর্ট সম্পর্কিত সঠিক হালনাগাদ তথ্য বা নতুন কোনো আপডেট এলে কল করে জানতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর মনে করছে, এর ফলে দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।

কর্মকর্তারা বলছেন, পাসপোর্টের সর্বশেষ তথ্য জানতে দেশের সব পাসপোর্ট অফিসের মোবাইল নম্বর দেওয়া আছে। বর্তমানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় সব নাগরিকের সেবা এক জায়গা থেকে দেওয়ার জন্য আলাদা এ কল সেন্টার চালু করা হলো। এর ফলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাপ কমবে এবং এক জায়গা থেকে সব সেবা মিলবে।

পাসপোর্ট অফিস হেল্পলাইনে মিলবে যেসব সেবা

পাসপোর্ট হেল্পলাইন নম্বরের মাধ্যমে ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে।

> ই-পাসপোর্টের বর্তমান অবস্থা
> ই-পাসপোর্ট ডেলিভারি সম্পর্কিত তথ্য
>অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে সমাধান
> আবেদন করতে না পারলে তা বুঝিয়ে দেওয়া
> অভিযোগ জানাতে পারবেন
> কল সেন্টার থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পর্কে তথ্য জানা যাবে
> এমআরপি পাসপোর্টের অবস্থা (প্রবাসীদের জন্য)
> এমআরপি পাসপোর্টের ডেলিভারি সম্পর্কে জানা যাবে
> এমআরভি ভিসা সংক্রান্ত তথ্য

পাসপোর্ট হেল্পলাইন ফি কত?

পাসপোর্ট হেল্পলাইন নম্বর থেকে সেবা নিতে ফি দিতে হবে না। শুধু যে ফোন অপারেটরের মাধ্যমে কথা বলবেন সেই অপারেটর বা কোম্পানি প্রতি মিনিটে যে চার্জ কাটে সেটাই কেটে নেবে। সরাসরি কল ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফরম থেকে চ্যাটিংয়ের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page