July 15, 2026, 10:15 pm
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় নতুন দম্পতি সন্তান জন্ম দিলেই সাড়ে ১০ হাজার ডলার প্রণোদনার ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় নতুন দম্পতি সন্তান জন্ম দিলেই ১০ হাজার ৫০০ মার্কিন ডলার পাবেন। জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়া এ ধরনের প্রণোদনা ঘোষণা করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়া এ ধরনের প্রণোদনা ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে দেশে প্রসবের পর মায়েদের ১ হাজার ৫১০ ডলার দেওয়া হয়েছে। যা ইউরোপের অনেক দেশের চেয়েও বেশি। পরিবারগুলোকে এক বছর বয়স পর্যন্ত ৫২৮ ডলার এবং দুই বছর বয়স পর্যন্ত ২৬৪ ডলার প্রদান করা হয়।

এটি বাড়িয়ে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার করা হয়েছে, যা পাওয়া যাবে ২০২৪ সাল থেকে। এছাড়া সন্তান স্কুলে না যাওয়া পর্যন্ত পরিবার আরও আর্থিক সহায়তা পাবে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে জন্মহার বিশ্বের সর্বনিম্ন। দিন দিন বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা।

বিশ্লেষকরা এ ধরনের পরিস্থিতির জন্য জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে দায়ী করছেন। অত্যধিক বাড়ি ভাড়া, ঋণের বোঝা এবং শিশু লালন-পালনের উচ্চ ব্যয়ের কারণে অনেকেই সন্তান নিতে আগ্রহী নন। যার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page