September 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ২০২৩-২৪ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে এ নিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলমান অর্থ বছরে ইসলামাবাদের জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ০ দশমিক ৫ শতাংশ।

এর আগের পূর্বাভাসে প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ হবে বলেছিল আইএমএফ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে পূর্বাভাসটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংস্থাটি।

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনবহুল দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি ধারণার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে মূল্যস্ফীতি ২৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়া দেশটিতে বেকারত্বের হার বেড়ে প্রায় ৭ শতাংশে পৌঁছাতে পারে। যা গত অর্থ বছরের তুলনায় বেশি।

এদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পর নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে আইএমএফ। ওই দু’টি সংস্থার মতো ওয়াশিংটনভিত্তিক এ আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান অর্থ বছরের পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় থমকে থাকবে।

তবে আগামী অর্থ বছরে দেশটির অর্থনীতির চাকা কিছুটা সচল হতে পারে। সূত্র: দ্য ডন

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page