September 23, 2026, 3:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল ৯ মে বিজয় দিবস উদযাপনের মস্কোর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনজুড়ে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা শহরে শস্যগুদাম সহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে প্রতি বছর ৯ মে ‘বিজয় দিবস’ উদযাপন করে আসছে মস্কো। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে প্রতিবছরই বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশেষ দিনটিকে কেন্দ্র করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। অবরুদ্ধ শহরটির প্রতিরক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের এক শীর্ষ জেনারেল জানান, রুশ ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী বাখমুতে সেনা প্রত্যাহারের পরিকল্পনা থেকে সরে আসার পরপরই হামলা বাড়িয়েছে।

বাখমুতে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পেতে চলেছে বলে জানান গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। অঞ্চলটি থেকে বুধবারের (১০ মে) মধ্যে সেনা প্রত্যাহারের হুমকি দেওয়ার পর রবিবার এ কথা জানান তিনি।

এদিকে ইউক্রেনীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বার্তা চ্যানেলে বলেছেন, কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হন। এছাড়া সোভিয়াতোশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় আরও দুইজন আহত হন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।  তবে ইউক্রেনের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহতে কাজ করছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। বেশ কিছু ড্রোন আকাশে চক্কর দিতেও দেখা গেছে।

কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসাতে কয়েকটি হামলা হয়েছে রবিবার। এ বিষয়ে ইউক্রেনীয় সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানান, শহরটির একটি শস্যগুদামে হামলা চালায় রাশিয়া। এতে আগুন ধরে যায়।

এদিন ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্ক সংকেত বাজতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page