August 1, 2026, 6:33 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপদ্বীপে ১০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রোববার অন্তত ১০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

তবে এসব হামলায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন ক্রিমিয়ার কর্মকর্তারা। হামলায় ইউক্রেন ও পশ্চিমারা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো।

দুই সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা হচ্ছে। বিশেষ করে ক্রিমিয়া ও জ্বালানি কেন্দ্রগুলো এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

২০১৪ সালে বিনা রক্তপাতে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি অধিগ্রহণ করেন ভ্লাদিমির পুতিন।

এদিকে, পালটা হামলার আশঙ্কায় জাপোরিঝিয়া অঞ্চলের ১৮টি ছোট শহর থেকে লোকজনকে সরে নির্দেশ দিয়েছে রাশিয়া। এই ১৮টি বসতির মধ্যে রয়েছে এনারোদার, যা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি।

জাপোরিশা কেন্দ্রের সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনারোদায় থেকে লোকজন চলে যাচ্ছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন আইএইএ’র পরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page