November 2, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

সবার আছে ফেসবুক ; ‘সোশ্যাল মিডিয়ার রাজধানী’ খেতাব পেল আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় সব বাসিন্দার ফেসবুক অ্যাকাউন্ট থাকায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতকে বিশ্বের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজধানীর খেতাব দেওয়া হয়েছে।

ভিপিএন এবং প্রক্সির সেবা দেওয়া প্রতিষ্ঠান প্রক্সির‌্যাক জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়া রাজধানীর সূচকের ১০ এর মধ্যে ৯ দশমিক ৫৫ স্কোর গড়ে, আরব আমিরাত বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে।’

‘আরব আমিরাতের বাসিন্দারা গড়ে প্রায় ৯টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, যা ফিলিপাইনের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া আমিরাতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ (১০০ শতাংশেরও বেশি।’

বিশ্বের জনসংখ্যার হিসাবের তথ্যের ভিত্তিতে পাওয়া একটি গবেষণায় দেখা গেছে, আরব আমিরাতে যত মানুষ বসবাস করেন, সেই তুলনায় দেশটিতে ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা বেশি।

৮ দশমিক ৭৫ স্কোর নিয়ে সোশ্যাল মিডিয়ার রাজধানীর সূচকে আমিরাতের পর রয়েছে মালয়েশিয়া ও ফিলিপাইন। এরপর যথাক্রমে রয়েছে সৌদি আরব (৮ দশমিক ৪১), সিঙ্গাপুর (৭ দশমিক ৯৬), ভিয়েতনাম (৭ দশমিক ৬২), ব্রাজিল (৭ দশমিক ৬২), থাইল্যান্ড (৭ দশমিক ৬১), ইন্দোনেশিয়া (৭ দশমিক ৫) এবং হংকং (৭ দশমিক ২৭)।

এছাড়া ইন্টারনেট ও ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলোর সঙ্গে সাধারণ মানুষের যুক্ত থাকার বিষয়টিতেও শীর্ষে রয়েছে আরব আমিরাত। এ তালিকায় এরপর যথাক্রমে রয়েছে হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, চিলি, সৌদি আরব, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, ভিয়েতনাম এবং তাইওয়ান।

তবে ইন্টারনেট সুবিধার দিক দিয়ে বিশ্বে আমিরাতের অবস্থান চতুর্থ। এদিক দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, হংকং এবং ডেনমার্ক।

এছাড়া গবেষণায় পাওয়া গেছে আরব আমিরাতের মানুষ গড়ে দৈনিক ৭ ঘণ্টা ২৯ মিনিট ইন্টারনেটের পেছনে ব্যয় করেন। যা বিশ্বের মধ্যে ১৩তম সর্বোচ্চ।

ইন্টারনেটে সবচেয়ে বেশি সময় ব্যয় করার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির মানুষ দিনে গড়ে ৯ ঘণ্টা ৩৮ মিনিট ইন্টারনেট ব্যবহার করেন।   সূত্র: খালিজ টাইমস

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page