September 23, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের দলের মহাসচিব আসাদ ওমর গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, কাউন্টার টেররিজমের কর্মকর্তারা ইসলামাবাদ হাইকোর্ট বার রুমের বাইর থেকে আসাদ ওমরকে গ্রেফতার করে। সেখানে তিনি অন্যান্য পিটিআই নেতাদের সঙ্গে ছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আগেই গ্রেফতার হওয়া ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমরের গ্রেফতার ঠেকাতে পিটিআইয়ের আইনজীবীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। কিন্ত শেষ পর্যন্ত তার গ্রেফতার ঠেকাতে পারেনি।

এদিকে ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতারের পর আইন অনুযায়ী সর্বোচ্চ রিমান্ডের আবেদন করতে চলেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। সংস্থাটির সূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছে, পিটিআই চেয়ারম্যানকে বুধবার (১০ মে) বিকেলে জবাবদিহিতার আদালতে হাজির করা হবে।

সূত্রটি বলেছে, আমরা তাকে অন্তত চার-পাঁচ দিন হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

এনএবি সূত্র বলেছে, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page