July 16, 2026, 8:25 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

রুশ-বিরোধী পাল্টা অভিযান আসন্ন ; ইউক্রেনকে আরো ১২০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন দেশটিকে আরো ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটন এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এর ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদের যোগান নিশ্চিত হবে।

মার্কিন প্রতিরক্ষার দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আজকে প্রতিরক্ষা বিভাগ একটি নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে যার মধ্যদিয়ে ইউক্রেনের প্রতি আমেরিকার দৃঢ় সমর্থন ফুটে উঠেছে। এই প্যাকেজ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় গোলাগুলির সরবরাহ নিশ্চিত করবে। ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিসিয়েটিভ-এর আওতায় ১২০ কোটি ডলারের এই প্যাকেজ সরবরাহ করা হচ্ছে।”

সামরিক সহায়তা প্যাকেজে রয়েছে ১৫৫ মিলিমিটার কামানের গোলা, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট ও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এয়ার ডিফেন্স লঞ্চার ও রাডার। মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় প্রতিরক্ষা বিভাগ সরাসরি এসব অস্ত্র সরবরাহ না করে বরং অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page