November 27, 2026, 9:06 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পাল্টা হামলার আগে ইউক্রেনের সময় দরকার : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে বড়ধরনের পাল্টা হামলার শুরু করার আগে ইউক্রেনের আরও সময় প্রয়োজন। বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বিবিসি’কে বলেন, যুক্তরাজ্য কিয়েভকে সাহায্য করার জন্য দূরপাল্লার কম পর্যক্ষেণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’  পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটেনের সিদ্ধান্তে দেশটি কিয়েভকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশ হয়ে উঠবে। ব্রিটেন বাহিনীগুলোর একটি নতুন দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং পশ্চিমা সরবরাহকৃত যুদ্ধাস্ত্র ও হার্ডওয়্যার মজুদ করছে। খবর এএফপি’র।

বিশ্লেষকরা বলছেন, পাল্টা হামলার সময় নিয়ে প্রশ্ন থেকে গেলেও এসব পদক্ষেপ রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার মূল বিষয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে তিনি বলেন, আমাদের যা আছে তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাবো। আমি মনে করি এটা অগ্রহণযোগ্য। তিনি বলেন, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরো একটু সময় দরকার।

তবে রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক সাক্ষাতৎকারে জেলেনস্কিকে অসৎ অভিহিত করে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা পুরোদমে চলছে। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page