September 23, 2026, 5:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আইআরজিসি’র বিরুদ্ধে ভিত্তিহীন কোনো সিদ্ধান্ত নেবে না আয়ারল্যান্ড : আইরিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে ভিত্তিহীন কোনো সিদ্ধান্ত নেবে না আয়ারল্যান্ড। একথা জানিয়েছেন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানান।

আমেরিকাসহ অনেক পশ্চিমা দেশ যখন আইআরজিসি’কে কথিত সন্ত্রাসী বাহিনী হিসেবে অভিহিত করে এই বাহিনীকে কালো তালিকাভুক্ত করছে তখন আয়ারল্যান্ড এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করল।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেকথা তার দেশ স্বীকার করে। ইরান সম্প্রতি মানবিক কারণে একজন আইরিশ বন্দিকে মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানান মার্টিন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডিশ পার্লামেন্ট সম্প্রতি আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানায় তেহরান। তিনি বলেন, সন্ত্রাসীদের পাশাপাশি ইরান-বিদ্বেষী ব্যক্তিরা সুইডিশ পার্লামেন্টকে এই সিদ্ধান্ত নিতে উস্কানি দিয়েছে।

আইআরজিসি’কে একটি সার্বভৌম প্রতিষ্ঠান আখ্যায়িত করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী যুদ্ধে বিশাল অবদান রেখেছে আইআরজিসি। তিনি আরো বলেন, এই বাহিনী ইরানের জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ইরান ও আয়ারল্যান্ডের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page