August 3, 2026, 12:17 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রিউবেন ব্রিজেটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়াকে দক্ষিণ আফ্রিকা জাহাজভর্তি অস্ত্র দিয়েছে বলে প্রিটোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিউবেন ব্রিজেটি যে বক্তব্য দিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন এবং দক্ষিণ আফ্রিকার কাছে তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি এক রকমের অস্পষ্ট রয়েছে এবং নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক প্রধান ক্লেসন মনেলা গতকাল (শুক্রবার) এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন রাষ্ট্রদূতকে তার ক্ষমা চাওয়ার বিষয়টি আরো স্পষ্ট করার আহ্বান জানান। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যখন কূটনৈতিক টানাপড়েন চলছে তখন রিউবেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার জন্য দক্ষিণ আফ্রিকাকে অভিযুক্ত করে বক্তব্য দেন। অবশ্য, দক্ষিণ আফ্রিকা অস্ত্র সরবরাহ করার কথা শক্তভাবে নাকচ করেছে।
এ বক্তব্যের জন্য গতকাল মার্কিন রাষ্ট্রদূতকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। এ সময় বিষয়টিতে রিউবেন নিজের ভুল স্বীকার করেন এবং দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চান- এমন দাবি করেছেন ক্লেসন মনেলা। তিনি নিজেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে অবশ্য মার্কিন রাষ্ট্রদূত টুইটার পেইজে দেয়া এক পোস্টে নিজের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করার সুযোগ দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদেলি প্যান্ডরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আজকের সন্ধ্যায় আমাকে ভুল সংশোধনের সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।” কিন্তু তিনি সরাসরি তার টুইটে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেননি। এতে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় ক্ষমা চাওয়া বিষয়টি স্পষ্ট করার জন্য পাবলিক ডিপ্লোমেসি বিভাগের প্রধান ক্লেসন মনেলা মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page