September 23, 2026, 6:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন ; রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে ব্রিটেন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের এই পদক্ষেপ ইউক্রেন সংঘাতকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে।

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে ব্রিটিশ সিদ্ধান্তকে খুবই ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে পরিষ্কার হয় যে, ইউক্রেন সংঘাতে লন্ডন নজিরবিহীন পর্যায়ে জড়িত রয়েছে। তবে ব্রিটিশ অস্ত্রের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় যেকোনো পদক্ষেপ নেয়ার অধিকার মস্কোর রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে।
এ বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক ভূ-রাজনৈতিক সংঘাতে ব্রিটেন নিজেকে দূরে না রেখে বরং রেড লাইন ক্রস করা এবং সংঘাতকে সম্পূর্ণ একটি নতুন পর্যায়ে নেয়ার ব্যাপারে তারা প্রস্তুত বলে মনে হচ্ছে। সম্ভাব্য এই সংঘাতে ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা বাড়বে বলে রুশ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার, ব্রিটেন নিশ্চিত করেছে যে, তারা তার বেশ কয়েকটি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ইউক্রেনের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস একে ইউক্রেনের পরিস্থিতির জন্য লন্ডনের ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page