November 27, 2026, 9:14 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

গ্রেপ্তারের জন্য সেনাপ্রধানকে দায়ী করেছেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামিনের ১১ ঘণ্টা পর নিজ বাসভবনে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আদালত প্রাঙ্গণ ছাড়েন পিটিআই চেয়ারম্যান। সব কিছুর জন্য দেশটির সেনাপ্রধানকে দায়ী করেছেন তিনি।
আদালত চত্বর থেকে গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় শুক্রবার ১৫ দিনের জামিন পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু জামিনের পরপরই বাড়ি ফেরা হয়নি পিটিআই চেয়ারম্যানের। নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের বাঁধায় রাত সাড়ে দশটা পর্যন্ত  ইসলামাবাদ কোর্টেই থাকতে হয় তাকে।

শুক্রবার দুপুরে জামিনের পর হাইকোর্ট থেকে বের হলে আবারও গ্রেফতার হওয়ার আশঙ্কায় জামিনের লিখিত আদেশ চেয়ে আদালতে অবস্থানের সিদ্ধান্ত নেন ইমরান। এ সময় নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলেন ইমরান খান।

ইমরান আদালত থেকে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে সমর্থকরা। লাহোরে পৌঁছানোর পর জানানো হয়  উষ্ণ অভ্যর্থনা।

এদিকে চলমান পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সরাসরি দায়ি করেছেন ইমরান। শুক্রবার আদালতে শুনানির ফাঁকে সাংবাদিকদেরকে এই কথা বলে সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে ইমরানের পক্ষে রায় দেয়ায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইমরান খান সুপ্রিম কোর্টের আদরের দুলাল বলেও মন্তব্য করেন শাহবাজ।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page