July 30, 2026, 9:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডের সংসদ নির্বাচন ; সামরিক শাসককে ব্যালটে দাঁতভাঙ্গা জবাব দিলেন ভোটাররা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী প্রধান দুই দল ৫০০ আসনের মধ্যে ২৯২টিতে বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে- তরুণ জোট মুভ ফরোয়ার্ড ১৫১টি এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি ১৪১টি আসন পেয়েছে।

নির্বাচনের এই ফলাফলকে বিশ্লেষকরা রাজনৈতিক ভূমিকম্প হিসেবে দেখছেন যা দেশের জনমতের ব্যাপক পরিবর্তনকে স্পষ্ট করেছে।

নির্বাচনে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার দল এবং সেনা সমর্থিত আরেকটি জোট সম্মিলিতভাবে মোট আসনের শতকরা ১৫ ভাগ পেয়েছে। ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয় এবং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন প্রায়ুথ ওচা।

নির্বাচনের এই ফলাফলকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা প্রধানমন্ত্রী প্রায়ুথ ওচার সরকার থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, নির্বাচনের ফলাফল পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, জনগণ শাসন ক্ষমতার পরিবর্তন চায় এবং এই সংখ্যা ধারণার চেয়ে বেশি।

এদিকে, নির্বাচনে ভাল ফলাফল করার পর মুভ ফরোয়ার্ড পার্টির ৪২ বছর বয়সি নেতা পিতা লিমজারোয়েনরাত জোট সরকার গঠনের জন্য থাকসিন সিনাওয়াত্রার  মেয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page