September 23, 2026, 6:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

জার্মানিকে প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে চায় ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো দ্রুত গতিতে অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ করার জন্য জার্মান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্লিন সফরে গিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের কাছে এ আহ্বান জানান।

ইউক্রেন ইদানিং সবচেয়ে বেশি অস্ত্রের যোগান দেয়া দেশ হিসেবে জার্মানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত করার চেষ্টা করছে।

রোববার প্রথমবারের মতো বার্লিন সফরে যান জেলেনস্কি। তাকে বহনকারী বিমান বার্লিনের আকাশসীমায় পৌঁছার পর তাকে  জার্মান বিমান বাহিনীর জঙ্গি বিমান এসকর্ট করে নিয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, জার্মানি বর্তমানে আমেরিকার পর তার দেশকে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। তিনি বলেন, “আমরা জার্মানিকে প্রথম দেশ হিসেবে দেখতে চাই।”

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমেয়ারের সঙ্গে সাক্ষাতের আগে জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনের আধুনিক যুগের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে জার্মানি কিয়েভের পাশে দাঁড়িয়েছে। আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার এ লড়াইয়ে জয়লাভ করতে চাই।এর আগে জার্মান চ্যান্সেলন ওলাফ শোলজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি।

জার্মানি এখন পর্যন্ত ট্যাংক, রকেট ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। ইউকেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যখন খবর বেরিয়েছে তখন জার্মানি সফরে গেলেন জেলেনস্কি। পাল্টা হামলার জন্য বিপুল পরিমাণ পশ্চিমা সমরাস্ত্র ও গোলাবারুদ মজুদ করার চেষ্টা করছে কিয়েভ।রোববারই বার্লিন কিয়েভকে ২৭০ কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page