September 23, 2026, 6:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গুপ্তচরবৃত্তির দায়ে চীনে মার্কিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুপ্তচরবৃত্তির দায়ে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুযহোর আদালতে এই দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২১ সালের ১৫ এপ্রিল জন শিং-ওয়ান লেউংকে আটক করা হয়েছিল। আটক লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী৷ সে হিসেবে তিনি মার্কিন নাগরিক।

আদালত জানায়, লেউইংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

বাণিজ্য, প্রযুক্তি ও মানবাধিকারসহ নানা ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে তখন এই খবর পাওয়া গেলো।

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করা হয়। রুশ গোয়েন্দাদের দাবি, গার্শকোভিচ রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রীয়ভাবে গোপনীয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page