November 27, 2026, 9:44 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

জাপান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবিতে ওকিনাওয়ায় বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমান ঘাঁটির কাছে হাজার হাজার মানুষ মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানায়।

তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকামী মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরালো করেছে।

৫১ বছর আগে মার্কিন সেনারা ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি গাড়ে। তার বার্ষিকীতে জাপানের হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করলো।

মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে এই দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করে রেখেছে। বিক্ষোভকারীরা এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেয়ার দাবি জানায়। তারা জোরালো ভাষায় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে স্লোগান দেয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page