September 23, 2026, 7:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসবাদের অভিযোগে তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতার কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিউনিসিয়ার একটি আদালত সে দেশের বিরোধী আন-নাহদা দলের প্রধান রাশেদ ঘানুচিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদের কঠোর সমালোচক হচ্ছেন রাশেদ ঘানুচি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

গতকাল (সোমবার) তিউনিসিয়ার একজন বিচারক ৮১ বছর বয়সী রাশেদ ঘানুচির বিরুদ্ধে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।

ঘানুচির আইনজীবীর বরাত দিয়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হলো- গত বছর আন-নাহদা দলের এক সদস্যের দাফন অনুষ্ঠানে তার প্রশংসা করে বলেছিলেন, মৃত ব্যক্তি “কোনো শাসক বা অত্যাচারীকে ভয় পাননি, তিনি কেবল আল্লাহকে ভয় করতেন।”

নিউনিসিয়ার বিরোধী আরো কয়েকজন রাজনীতিকের সঙ্গে ঘানুচি রাষ্ট্রীয় নিরাপত্তা বানচালের ষড়যন্ত্র করার জন্য আদালতে ভিন্ন একটি অভিযোগ মোকাবেলা করছেন। রাশেদ ঘানুচি এবং আটক বিরোধী অন্য নেতারা প্রেসিডেন্ট সাঈদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তিনি দেশের নির্বাচিত সংসদকে বাতিল করে একটি রাজনৈতিক ক্যু করার চেষ্টা করেছেন।

গত ২০ এপ্রিল রাশেদ ঘানুচিকে রাজধানী তিউনিসের বাড়ি থেকে পুলিশ আটক করে। এর আগে ফেব্রুয়ারি মাসে তিনি সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দেন। দেশের পুলিশ কর্মকর্তাদের অত্যাচারী বলায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট সাঈদ নির্বাচিত জাতীয় সংসদ ভেঙে দেন। এর আগ পর্যন্ত ওই সংসদের সবচেয়ে বড় দল ছিল রাশেদ ঘানুচির নেতৃত্বাধীন আন-নাহদা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page