September 23, 2026, 7:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া বড় আক্রমণের সক্ষমতা হারিয়েছে : ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনী বড় পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সক্ষমতা হারিয়েছে, এমন দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে, তারা এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। খবর সিএনএনের

প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র আন্দ্রি ইউসভ সোমবার ইউক্রেনের একটি সম্প্রচারমাধ্যমকে বলেন, বড় ধরনের আক্রমণ চালানোর রসদ নেই রাশিয়ার। ইউক্রেনের দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান বদলেছে। শীতে তারা আমাদের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তীব্র হামলা চালিয়েছিল। এরপর থেকে তাদের সক্ষমতা কমেছে।

যুদ্ধের শুরুর দিকে কিয়েভ, খারকিভ, বোচা, মারিউপোলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এসব হামলায় ‘কালিবার’ ক্ষেপণাস্ত্রের নামটি সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক মাধ্যমে। সরবরাহ এবং উৎপাদনের সক্ষমতা কমে আসায় রুশরা কয়েক ধরণের ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে। এর মধ্যে কালিবারের ঘাটতি সবচেয়ে বেশি বলে মনে করেন ইউক্রেনের এই মুখপাত্র।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা আমাদের দেশে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াতে প্রতিনিয়ত উপায় খুঁজছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও অস্ত্রের সন্ধান চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি শত্রুরা।

তার মতে, এখনও এস-৩০০ ক্ষেপণাস্ত্রের বড় একটি মজুত থাকায় আক্রমণের তীব্রতা চালিয়ে যেতে পারছে রাশিয়া। এস-৩০০ দিয়ে ক্ষয়ক্ষতি বাড়ানোর সক্ষমতা রাখে রাশিয়া।

এমন সংকটেও রাজধানী ছাড়াও কোথাও না কোথাও প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো বাহিনী। প্রচুর ক্ষয়ক্ষতির খবর আসছে প্রতিনিয়ত। প্রাণহানিও থেমে নেই। এখন পর্যন্ত হাজার হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন রুশ হামলায়। পুতিনের এই আগ্রাসন বন্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের প্রস্তুতিও নিচ্ছে কিয়েভ। এরই অংশ হিসেবে গত কয়েকদিনে রুশ সামরিক স্থাপনায় হামলা জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page