September 23, 2026, 7:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পারস্য উপসাগরে উপস্থিতি বৈধ করতে তেহরানের বিরুদ্ধে আমেরিকার বানোয়াট অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা সর্ব সাম্প্রতিক ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপমূলক উপস্থিতি বৈধ করার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কারবি গত ১৩ মে অভিযোগ করেন, ইরান পারস্য উপসাগরে জাহাজ চলাচলের বিষয়টিকে বিপজ্জনক করে তুলছে। কিন্তু আমেরিকা আঞ্চলিক কোনো শক্তিকে পারস্য উপসাগরে জাহাজ চলাচলে অচলাবস্থা সৃষ্টি করতে দেবে না। জন কারবি আরো বলেন, পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তৎপরতার মুখে আমেরিকা নিজের প্রতিরক্ষামূলক উপস্থিতি জোরদার করবে।

জন কারবির এই বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে এবং হরমুজ প্রণালী দিয়ে সবসময় জাহাজ ও অন্যান্য নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।

নাসের কানয়ানি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরান যে দুটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে তা মূলত তাদের আইন লঙ্ঘনের কারণেই করা হয়েছে; এ বিষয়ে ইরানি আদালতের নির্দেশ ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page