September 23, 2026, 8:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন দূতাবাসের সাবেক কর্মীকে আটক করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে আটক করা হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে মস্কোর একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে মস্কো থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। আটক ব্যক্তির নাম রবার্ট শোনভ।

সোমবার (১৫ মে) তাস জানিয়েছে, রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস রবার্ট শোনভকে গ্রেপ্তার করেছে এবং তাকে ‘প্রতিরোধমূলক হেফাজতে পাঠানো হয়েছে’। তার আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিবিসি অবশ্য বিষয়টি জানতে রাশিয়ায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, তারা তাদের সাবেক কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে অবগত, কিন্তু এই মুহূর্তে জানানোর মতো কিছুই নেই।

তাসের প্রতিবেদনে বলা হয়, রবার্ট শোনভকে বন্দর নগরী ভালদিভোস্তাক থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে ‘গোপনে কোনো বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতার’ অভিযোগ আনা হয়। কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটক রাখতে বলেছিলেন।

তবে এ বিষয়ে শুনানির জন্য আদালতের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারের পর রবার্ট শোনভকে মস্কোর লেফোর্তোভো কারাগারে রাখা হয়েছে। এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কারাগার।

মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ, যিনি ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করার সময় মার্চ মাসে গ্রেপ্তার হয়েছিলেন, তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে এবং তাকে লেফোরটোভোতে রাখা হয়েছে। একই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন পল হুইলানের ক্ষেত্রেও।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সালে মস্কোতে গ্রেপ্তার হওয়ার পর ২০২০ সালে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page