April 13, 2026, 4:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

জামিনে মুক্তির পর জেলগেটেই গ্রেপ্তার পিটিআই নেত্রী শিরিন মাজারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী শিরিন মাজারি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ মে) মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজিরের বরাত দিয়ে এ তথ্য জানায় জিও টিভি।

ইমান বলেন, ‘এই পিটিআই নেত্রীকে জেলের বাইরে থেকে গ্রেফতার করা হয়। শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমরা জানি না।’ ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পায় শিরিন

প্রতিবেদনে বলা হয়, মুক্তির কয়েক মিনিট পর কারাফটক থেকেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী শিরিন মাজারিকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়া সিনেটর ফলক নাজকেও আবার গ্রেপ্তার করা হয়।

ইমান এক টুইটে লিখেছেন, ‘সিনেটর ফালাক নাজের পরিবার ও আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা ও ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ কারাগারের বাইরে থেকে তাদের গ্রেপ্তার করে। আমরা জানি না তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।’

এ ছাড়া পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আজ হাইকোর্টের বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের (এমপিও) ৩ ধারায় মাজারির গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তার মুক্তির আদেশ দেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page