September 23, 2026, 5:22 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ভারতের মেদিনীপুরে বাজি কারখানায় প্রচন্ড বিস্ফোরণে ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় প্রচন্ড বিস্ফোরণে অন্ততপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এখানে বিভিন্ন বাড়িতে বেআইনিভাবে বাজি বানানো হতো। সেখানেই বিস্ফোরণ ঘটে। রাস্তায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।

এতে প্রচুর মানুষ আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর একটি বাড়ি পুরোপুরি পুড়ে যায়। এখানে বেশ কয়েকটি বাড়িতে বাজি তৈরি হতো। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ দে আনন্দবাজারকে জানিয়েছেন, ওড়িশা সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেখানে বাজি তৈরি হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। স্থানীয় মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে।

স্থানীয় মানুষের অভিযোগ, বেআইনিভাবে বাজি বানানো হতো। অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গত বছর কাঁথির একটি গ্রামে বিস্ফোরণ হয়েছিল। এরপর পাঁশকুড়ায় হয়। সেখানেও বাড়িতে বাজি বানানো হতো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপি এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিস্ফোরণ নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিরোধীদের অভিযোগ, যে বাড়িতে বেআইনি বাজি হতো বলে অভিযোগ, তা কৃষ্ণপদ বা ভানু বাগের। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এগরার পুলিশের সঙ্গে আর্থিক লেনদেন করেই কাজ করে বেআইনি কারবার চালাত ভানু।’

পুলিশ স্বীকার করেছে, এর আগে ভানুকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পাওয়ার পর সে আবার এই কাজ করতে শুরু করে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা সলিল ভট্টাচার্য।

এবিপি আনন্দকে তিনি বলেছেন, ‘পুলিশ ও প্রশাসন বলে কিছু নেই এটা বোঝা যাচ্ছে। যে মাত্রায় বিস্ফোরণ হয়েছে, তাতে মনে হচ্ছে এটা সাধারণ বাজি নয়। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এটা হতেই থাকবে। কাদের গাফিলতি সেটাও দেখতে হবে।’

সলিল ভট্টাচার্য যেদিকে ইঙ্গিত করেছেন, তা হলো, বাজি নয়, বোমা বানানো হচ্ছিল বলে তার মনে হচ্ছে। বাংলা আজতকের রিপোর্টে বলা হয়, স্থানীয় মানুষও জানিয়েছেন, বাজি থেকে এত বড় মাপের বিস্ফোরণ হয় না। বাজির আড়ালে বোমা তৈরি হতো।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page