September 23, 2026, 9:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (১৮ মে) নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ছাড়াও কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায়ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

কিয়েভে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন লেগে যায়।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কিয়েভের দেসনিয়ানস্কিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর দারনাৎস্কির পাশে ভূপাতিত করা একটি ক্ষেপণাস্ত্র বহুতল ভবনের ওপর আছড়ে পড়লে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া মধ্যাঞ্চলের ভিনিৎসিয়ায় রুশ সেনারা ক্রুস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে ইউক্রেন । অপরদিকে ১০০ কিলোমিটার পূর্ব দিকের খমেলেতেস্কিতেও হামলা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বৃহস্পতিবার ভোরে এক সতর্কবার্তায় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। পরবর্তীতে এ সামরিক কর্মকর্তা দাবি করেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের নতুন হামলার মাধ্যমে রাশিয়া শুধুমাত্র এ মাসে কিয়েভে নবমবারের মতো হামলা চালিয়েছে। যা ইঙ্গিত করছে, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।

গত সোমবারও কিয়েভে আকাশ, নৌ ও স্থল থেকে ‘অভাবনীয়’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর পরের দিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রের পাঠানো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে তাদের এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page