November 27, 2026, 10:10 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় সোনার দর পতন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত এক সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পতন হয়েছে সোনার দামে। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

বৈশাখের মতো জ্যৈষ্ঠ মাসেও চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে খুচরা বাজারে গহনার চাহিদা বেড়ে যায় অনেকটা। বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও আত্মীয় বা কাছের মানুষকে গহনা উপহার দিতে পছন্দ করে বাঙালি। তাই এই মাসে যদি সোনা বা রুপার গহনা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়।

গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি।

একইভাবে কমেছে ২২ ক্যারেট সোনার দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই সোনা এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি।

আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page