April 13, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

৩ মামলায় আগাম জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দেশজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় শুক্রবার তিন মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে। গত ৯ মে ইমরান খান গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের  ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হয়। খবর ডন।

আদালত চত্বরে সাংবাদিকদের সামনে ইমরান খান বলেন, “গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে। তবে শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন।

তাকে ২ শে জুন পর্যন্ত জামিন দেওয়ার সময়, আদালত পিটিআই প্রধানকে তদন্তের অংশ হওয়ারও নির্দেশ দেয়। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নথিভুক্ত মামলাগুলোর মধ্যে একটি লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলা নিয়ে।

লাহোর কর্পস কমান্ডার হাউসে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ‘পুরনো ভবনটিতে আগুন দেওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষারোপ করা হচ্ছে, ২৭ বছরে আমি কি কোনোদিন অগ্নিসংযোগ ও দাঙ্গা-সংঘাত করতে বলেছি? আমি বরং সব সময় আইন ও সংবিধান মোতাবেক শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে এসেছি।’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page