September 23, 2026, 9:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীদের ধরতে ক্যামেরার সামনে ইমরান খানের বাড়িতে অভিযান চালাবে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে সন্ত্রাসীদের ধরতে ক্যামেরার সামনে তল্লাশি অভিযান চালাবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বৃহস্পতিবার এ মন্তব্য করেন। খবর জিও নিউজ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে, আমরা লাহোর কমিশনারের তত্ত্বাবধানে খান সাহেবের কাছে একটি প্রতিনিধি দল পাঠাব।’

এর আগে এক সংবাদ সম্মেলনে আমির পিটিআইকে ৩০-৪০ জন সন্ত্রাসীকে পুলিশের কাছে হস্তান্তর করার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এসব সন্ত্রাসী ইমরানের বাসভবনে অবস্থান নিয়েছে বলে দাবি করা হয়েছে। সেটি দেশটির স্থানীয় সময় কাল বৃহস্পতিবার দুপুর ২ টায় শেষ হয়েছে।

মীর বলেন, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি একটি আলোচনা সভায় সিদ্ধান্ত নেন তাদের প্রতিনিধি দলটি খানের দলের কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং আগামীকাল শুক্রবারের নামাজের পরে ইমরান খানের সঙ্গে দেখা করবে।

খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বাসভবনে অভিযান চালানোর জন্য অনুমতি দেন,  কিন্তু উল্লেখ করেন তাদের সঙ্গে বৈধ সার্চ ওয়ারেন্ট আনা উচিত।

মন্ত্রী আরও বলেন, ‘যদি তিনি প্রতিনিধিদলকে অনুসন্ধান পরিচালনা করার অনুমতি না দেন, তবে আমরা আমাদের কৌশল নির্ধারণ করব, তবে আপাতত, আমরা চাইব যে জিনিসগুলো ইতিবাচক পদ্ধতিতে পরিচালিত হোক।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page