October 11, 2026, 7:14 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

একইসঙ্গে ইরান ও রুশ-বিরোধী নতুন মার্কিন নিষেধাজ্ঞা!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও রাশিয়ার কথিত ‘লজিস্টিক নেটওয়ার্কে’ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। তেহরান ও মস্কো যখন সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করছে তখন এ নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন।

গতকাল (শুক্রবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের দু’টি জাহাজ কোম্পানি, একটি পোর্ট অপারেটর এবং একটি নৌ সেবামূলক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাশিয়ার সঙ্গে ইরানের ‘লজিস্টিক নেটওয়ার্কের’ অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান কাজ করত। নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার শিকার ইরানি জাহাজ কোম্পানিগুলো হলো- খাজার সি শিপিং লাইন ও নাসিম বাহার কিশ।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকেই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোর বিরুদ্ধেও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান ও রাশিয়া যখন দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করছে তখন দু’দেশের ওপর একসঙ্গে নিষেধাজ্ঞা দিল আমেরিকা।

ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহর থেকে আজারবাইজানের আস্তারা শহর পর্যন্ত রেল সংযোগ স্থাপনে রাশিয়া সহযোগিতা করার যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠানগুলিকেও নতুন করে ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।  তবে তেহরান ঘোষণা করেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে রেললাইনটি নির্মাণ করা হচ্ছে এবং নিষেধাজ্ঞা দিয়ে এটির নির্মাণ কাজ বন্ধ রাখা যাবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page