September 23, 2026, 11:24 am
শিরোনামঃ
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২০ মে) সৌদি আরবের জেদ্দায় এক আলোচনাসভার পর উভয়পক্ষ এ চুক্তিতে সই করে। ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যশ আল জাজিরা এসব তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তি বাস্তবায়িত হতে চার ঘণ্টা সময় নেবে। সোমবার (২২ মে) সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।

চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এখন বন্দুক নামিয়ে নিয়ে মানবতা দেখানোর সময়। আমি উভয়পক্ষকে এ চুক্তি বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের লড়াই পুরো দেশকে বিশৃঙ্খল করে তুলেছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে খাবার, টাকা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির পরিমাণ ক্রমেই কমে আসছে। এমনকি, এ সংঘাতের মধ্যেই দেশটির ব্যাংক, অ্যাম্বাসিসহ চার্চে পর্যন্ত ব্যাপক লুটপাট শুরু হয়েছে।

সুদান সংঘাতে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া ছয় সপ্তাহব্যাপী চলমান এ সংঘাতে এক লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page