April 17, 2026, 9:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত ৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন নেতাদের মধ্যে আলোচনা আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না : অমিত শাহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীদের বহিষ্কার করুন নয়তো হামলা চলবে : ইরাককে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন উচ্চ-পদ্স্থ কর্মকর্তা ইরাককে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি থেকে ইরান-বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করা না হলে এসব সন্ত্রাসীর আস্তানায় আবার হামলা চালাবে তেহরান।

আইআরজিসির সেনা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর শনিবার তেহরানে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরান-বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করার যে প্রতিশ্রুতি বাগদাদ দিয়েছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। তিনি বলেন, আমরা এসব সন্ত্রাসীকে ইরাক থেকে বহিষ্কার করার জন্য বাগদাদকে সুযোগ দিচ্ছি। যদি তারা সে সুযোগ কাজে না লাগায় তাহলে কুর্দিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চলতে থাকবে।

বাগদাদ সরকারকে কতদিন বা কতমাসের সময় দেয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল পাকপুর বলেন, এ প্রশ্নের উত্তর ইরাক সরকারের ভালোভাবে জানা আছে।

২০২২ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ইরাকের কুর্দিস্তানে আশ্রয় গ্রহণকারী সন্ত্রাসীদের অবস্থানে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এসব সন্ত্রাসীকে বহিষ্কার করে ইরাক-ইরান সীমান্তকে নিরাপদ করার জন্য ইরাক সরকারের পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে তেহরান।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page