April 18, 2026, 1:48 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় বাজি কারখানায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে।

দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণ হয়নি। তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বজবজ থানার পুলিশ আশেপাশের এলাকাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। কারখানাটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরনে ৯ জনের মৃত্যু হয়। সেই এগরার বিস্ফোরণের ক্ষত যতে না যেতেই আবরও ঘটলো বিষ্ফোরণের ঘটনা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page