April 17, 2026, 11:33 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমান রাখার মতো প্রয়োজনীয় অবকাঠামো এবং সেগুলো পরিচালনা করার পাইলট ইউক্রেনের হাতে নেই। মার্কিন পাইলটরা যদি এই সমস্ত বিমান ব্যবহার করে তবেই কিনা ইউক্রেনের পক্ষে এগুলো ব্যবহার করা সম্ভব। এ অবস্থায় আমেরিকা কিংবা ন্যাটো জোটের পাইলটেরা যদি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালায় তাহলে পরিণতি কী দাঁড়াবে?

রাশিয়ার রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ক্রিমিয়ার ওপরে ইউক্রেনের পক্ষ থেকে কোনো রকমের হামলা চালানো হয় তাহলে সে হামলাকে রাশিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলেই ধরে নেয়া হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে-  এমন অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে কী ধরনের জবাব দেয়া হবে সে সম্পর্কে আমেরিকা খুব ভালোভাবেই সতর্ক রয়েছে।

গত শুক্রবার আমেরিকা তার পশ্চিমা মিত্রদেরকে সবুজ সংকেত দিয়েছে যে, তারা ইউক্রেনকে এফ- সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করতে পারে। এরপর রাশিয়ার রাষ্ট্রদূত এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page