October 13, 2026, 6:31 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকোর কার র‍্যালিতে গোলাগুলিতে ১০ জন নিহত ; আহত ৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকোর স্যান ভিসেন্ট শহরে আয়োজিত একটি কার র‍্যালিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও  নয়জন আহত হয়েছে।

দুদিনব্যাপী এই কার র‍্যালির ওপর হামলার কথা নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।
কার র্যালিতে অংশগ্রহণ করা লোকজন স্থানীয় একটি গ্যাস স্টেশনে সমবেত হয় এবং বেলা আড়াইটার দিকে তাদের ওপর গুলি চালায় একদল বন্দুকধারী। গুলিতে আহত লোকজন ইমার্জেন্সি সার্ভিসে ফোন করে উদ্ধারের জন্য সাহায্য চান। এ সময় বন্দুকধারী লোকজন তাদের গাড়িতে করে পালিয়ে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- দুইজন বন্দুকধারী  কার র‍্যালিতে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালাচ্ছে। এছাড়া স্থিরচিত্রে দেখা যায় কয়েক ব্যক্তি তাদের রেসিং কারের সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে।
অ্যাটর্নি জেনারেল রিকারডো ইভান কার্পিও সানচেজ এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিটি নিযুক্ত করেছেন।

দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page