September 23, 2026, 11:59 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ইরান ও ইন্দোনেশিয়া : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। জাকার্তার উদ্দেশে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে তিনি বলেছেন, বিশ্বের ওপর একটি দেশের (আমেরিকার) একক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ইরান ও ইন্দোনেশিয়া। এছাড়া, এশিয়া অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাচ্ছে তেহরান ও জাকার্তা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আমন্ত্রণে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে জাকার্তার উদ্দেশে তেহরান ত্যাগ করেন প্রেসিডেন্ট রায়িসি। ইরানের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তেহরান ছাড়েন রায়িসি।

ইরানের প্রেসিডেন্ট বিমানে ওঠার আগে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পট পরবর্তনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়ার সঙ্গে ইরানের সুদীর্ঘকালের গভীর সম্পর্ক রয়েছে। রায়িসি বলেন, ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে ৭০ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। এছাড়া, দু’দেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। ইরানের প্রেসিডেন্ট বলেন, জাকার্তা  ও তেহরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিরাজ করলেও তা যথেষ্ট নয় এবং এই লেনদেন অনেকগুণ বাড়ানো সম্ভব।

ইন্দোনেশিয়া সফরকালে সেদেশের প্রেসিডেন্ট জোকো ইউডোডো ছাড়াও দেশটির পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট রায়িসি।সফরে ইরানি ও ইন্দোনেশিয়ান ব্যবসায়ী, ইন্দোনেশিয়ার চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এবং প্রবাসী ইরানি নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page