September 23, 2026, 11:59 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সুদানে সামরিক বাহিনীর বিমান হামলার মধ্যেই মানবিক যুদ্ধবিরতি কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর মারাত্মক রকমের বিমান হামলার মধ্যেই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ প্রায় একমাস আগে থেকে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং দু পক্ষের মধ্যে এর আগে কয়েকবার যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও সংঘাত বন্ধ হয় নি।

এ অবস্থায় গত শনিবার দুই পক্ষ মানবিক যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় এবং তা সোমবার রাত ৯টা ৪৫মিনিট থেকে কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির আগে এক বার্তায় আরএসএফের প্রধান হামদান দাগালো বলেছেন, দেশে যে সামরিক কু হয়েছে তার অবসান না হওয়া পর্যন্ত তার বাহিনী কিছু হঠবে না।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী খার্তুমের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থাগুলোর সরবরাহ করা ছবিতে দেখা যায়- বিমান হামলা চালানো পূর্বখার্তুমে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
সুদানের সামরিক বাহিনীর প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহকারী মোহাম্মাদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে উত্তর আফ্রিকার এ দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। আধা সামরিক বাহিনী আরএসএফের নেতৃত্বে রয়েছেন মোঃ হামদান দাগালো। আরএসএফ লড়াইয়ের ক্ষেত্রে প্রধানত স্থল বাহিনীর ওপর নির্ভর করছে, অন্যদিকে বুরহানের নেতৃত্বাধীন সামরিক বাহিনী বিমান শক্তির ওপর ভরসা করছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page