September 23, 2026, 11:55 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গায়ানায় ছাত্রী নিবাসে আগুনে ১৯ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গায়ানার একটি ছাত্রী নিবাসে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে ‘বিদ্বেষপ্রসূত’ হয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনার পর দক্ষিণ আমেরিকার এ ছোট দেশে লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রোববারের আগুনে ১১-১২ এবং ১৬-১৭ বছর বয়সী মেয়েদের একটি ছাত্রী নিবাস পুড়ে যায়।
গায়ানার পুলিশ কমিশনার ক্লিফটন হিকেন সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে ছাত্রী নিবাসটিতে বিদ্বেষপূর্ণভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’
হিকেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’
এদিকে গায়ানার প্রেসিডেন্ট মর্মান্তিক ঘটনায় দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
হিকেন আরো বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন সন্দেহভাজনকে সনাক্ত করা যায়নি। তবে তিনি এএফপি’কে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি আরো তথ্য পাবেন বলে আশা করছেন।
এদিকে দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আগুনে ঘটনাস্থলেই ১৪ তরুণী মারা গেছে। আর পাঁচ জন মাহদিয়া জেলা হাসপাতালে মারা যায়।
এরআগে সরকার গায়ানার মধ্যাঞ্চলীয় মাধ্যমিক বিদ্যালয়ে আগুনে ২০ জন মারা যাওয়ার কথা বলেছিল।
ফায়ার ব্রিগেড জানায়, আগুনে দগ্ধদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরো চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও গুরুতর।
খবরে বলা হয়, আগুন লাগার সময় ভবনের ভেতরে ৬৩ জন শিক্ষার্থী ছিল।
সোমবারের সংবাদ সম্মেলনে হিকেন বলেন, নিহতদের মধ্যে অন্তত ছয়জনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে এবং তাদের সকলের ডিএনএ পরীক্ষা করা হবে।
ফায়ার সার্ভিস জানায়, দমকল বাহিনীর কর্মীরা ভবনটির উত্তর-পূর্ব দেওয়াল ভেঙ্গে প্রায় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।
নিহতদের প্রায় ৫০ আত্মীয় ও বন্ধু সোমবার মাহদিয়ার নিকটবর্তী গ্রাম চেনাপাউতে বিক্ষোভ করে। ওই গ্রামে স্কুলের অনেক শিক্ষার্থীর বাড়ি। দক্ষিণ আমেরিকার ছোট এই দেশটিতে মাত্র ৮ লক্ষ লোকের বসবাস। একমাত্র ইংরেজিই এই দেশের সবাই’র ভাষা। সাবেক ডাচ ও ব্রিটিশ উপনিবেশ দেশটির মাথাপিছু তেলের মজুত বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page