April 17, 2026, 11:32 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

আরও ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। মঙ্গলবার এ জামিন দেন আদালত যা আগামী ৮ জুন পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। খবর ডনের।

১৮ মার্চ তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান ও তার দলের কর্মীরা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল ও তারা ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) এর সামনে হাঙ্গামা করেছিল বলে অভিযোগ পুলিশের। এই অভিযোগের পর ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গোলরা, বরা কাহু, রমনা, খান্না ও সিটিডি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে ইমরান খানের। একই মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও ১৯ কোটি পাউন্ডের ঘুষের মামলায় ৩১ মে পর্যন্ত জামিন পেয়েছেন। এর আগে তিনি গ্রেপ্তার ঠেকাতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

এনএবি কর্তৃপক্ষ তাকে ফের গ্রেপ্তার করলেও সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

ডন জানিয়েছে, পিটিআইয়ের হাজার হাজার সমর্থক এখনো পুলিশের হাতে বন্দি। ইমরানকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসলে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে অনেক সহিংসতা হয়েছিল।

গত ৯ মে আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হলে পরদিনই সুপ্রিম কোর্ট এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তিনি জামিনে মুক্তি পান।

ইমরান খানএক গ্রেপ্তারের ঘটনার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে পাকিস্তানে। পাশাপাশি দেশটিতে চলছে চরম অর্থনৈতিক সংকট। এমনকি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই তলানিতে যা দিয়ে আর মাত্র এক মাসের আমদানি খরচ মেটানো সম্ভব বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

পাকিস্তানে খুবই ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে এখন প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, যা দেশটিতে এক বিরল ঘটনা।

ইমরান খান সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন যে, তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে জেনারেলরা হুঁশিয়ারি দিচ্ছেন ইমরান খান দেশকে গৃহযুদ্ধের হুমকিতে ঠেলে দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page