September 23, 2026, 12:43 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে : ইসলামি জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন- ইসলামি জিহাদ। এটি বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত হবে।

ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালা আরবি ভাষার নিউজ ওয়েবসাইট হাইয়াওয়াশিংটনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।তিনি বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক আঞ্চলিক ইস্যুগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এ অঞ্চলের উত্তেজনা প্রশমন করবে।

২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় তেহরানস্থ সৌদি দূতাবাসে হামলার জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

ওই ঘটনার সাত বছর পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব।

সাক্ষাৎকারে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তীব্র নিন্দা জানান। তিনি দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন জানাতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page